অনুভূতি
- মোঃ মাহিন সরকার - অভিমানী তুমি

কেনো তোমাকে এত মনে পড়ে জানিনা, কেনো তুমি সারাক্ষণ আমার ভাবনায় আসো??? বারে বার ভাবি তোমাকে ভুলে যাবো। কিন্তু তোমাকে আমার থেকে আড়াল করতে পারলেও মন থেকে কখনো আড়াল করতে পারিনা। হযতো কোনোদিন পারবোও না। জানিনা তুমি আমাকে আগের মতো মনে করো কিনা। কেনোই-বা মনে পড়বে, তোমার-তো এখন চারপাশে হাজারো আপন জন।ভালো থাকার জন্য যা যা দরকার সবই আছে তোমার কাছে,,,আমাকে ছেড়ে ভালোই আছো,,,আর আমি প্রতিদিন কতো বার তোমায় মনে করি তা তুমি হয়তো বুঝবেনা। আর বুঝার কথাও না। তোমাকে এত কম সময়ে এতো বেশী ভালোবেসে ফেলবো কখনোই ভাবিনি। তোমার সাথে কাটানো সময় গুলোকে খুব মিস করি। মাঝে মাঝে ইচ্ছা করে আবারও তোমাকে সেই আগের মতো শক্ত করে জড়িয়ে ধরি,যখন তোমার মাথায় হাত বুলিয়ে দিবো, তুমি আমার বুকের মধ্যে চুপটি করে ঠিক আগের মতোই ঘুমিয়ে পড়বে।জানো তুমি হারিয়ে গেছো ঠিকই কিন্তু অনুভূতি গুলো আগের মতোই জীবন্ত রয়ে গেছে,তোমার কি মনে আছে আমাদের প্রথম দেখা,তোমার দিকে আমার এক দৃষ্টিতে তাকিয়ে থাকা,ঐ এক দেখাতে তোমাকে কতটা ভালবেসে ফেলে ছিলাম তা হয়তো তুমি জানো না।সেদিন তোমার কানে কানে যখন বলেছিলাম ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি,আর তুমি মিষ্টি একটা হাসি দিয়ে আমার বুকে লুটিয়ে পড়েছিলে,,,সেদিন তোমার খুশি মুখটা দেখে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়েছিলো।আর এখনো এতো বছর পরেও আমি নিজেকে সেই সুখী মানুষই মনে করি,কারন তুমি এখনো আমার মধ্যেই বেচেঁ আছো আমার সেই ভালোবাসার অনুভূতি হয়ে,,,,,,,,মাহিন


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026